বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, তাহের উপনেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২৬, ১৯:৩১আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, ত্রয়োদশ সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসঙ্গের নেতা হিসেবে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।

একই প্রজ্ঞাপনে আব্দুল্লাহ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা সম্পর্কিত আইনে তাদের স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদীয় মর্যাদাক্রমে বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা ভোগ করেন। সেই হিসেবে জামায়াত আমিরের এ স্বীকৃতি কেবল সংসদীয় আনুষ্ঠানিকতা নয়, রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকেও গুরুত্বপূর্ণ।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পরে ডা. শফিকুর রহমানকে বিরোধী দল নেতা হিসেবে মনোনীত করা হয়। সেদিন আব্দুল্লাহ তাহের বিরোধী দলের উপনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধী দলের চিফ হুইপ মনোনীত হন।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের