সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ মার্চ ২০২৬, ২২:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২২:৪৮

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বারবার হোঁচট খেয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর করতে না পারলে চলমান গণতন্ত্র ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা থাকবে না।’

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ নেত্রকোণা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘১৬৮৮ সালে গ্লোরিয়াস রেভ্যুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও নিউজিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ সংসদীয় গণতন্ত্র চর্চা করে আসছে। যে দেশে এই সংসদীয় গণতন্ত্রের চর্চা যত বেশি নিয়মতান্ত্রিক ও মসৃণ হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা তত বেশি দীর্ঘস্থায়ী হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকার দেখেছি। এখন আমরা এমন এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।’

কায়সার কামাল আরও বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কোনও দেশের উন্নয়ন সম্ভব নয়। যখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকে, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকারও সুপ্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘যে সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন, গণতান্ত্রিক বিধিব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজ ও রাষ্ট্রই উন্নতির পথে এগিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ, ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলম প্রমুখ।

/এমকে/এম/ 
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী