খাল খননে কৃষিতে সেচ বাড়বে, উৎপাদন খরচ কমবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২০:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:৩৫

খাল খননের ফলে পানির প্রবাহ ও কৃষিতে সেচ সুবিধা বাড়বে; বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমলে কৃষিতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, “গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না করলে উন্নয়ন কেবলমাত্র কাগজেই সীমাবদ্ধ হয়। সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার একে একে যুগান্তকারী সব পদক্ষেপ বাস্তবায়ন করছে।” 

সোমবার (১৬ মার্চ) কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়িবিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বস্ত্র ও পাট  প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। কিশোরগঞ্জের প্রায় এক হাজারের বেশি পরিবার এই কার্ডের মাধ্যমে টাকা পাচ্ছে। এছাড়া ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু ও এপ্রিলে কৃষক কার্ড চালু হতে যাচ্ছে। এতে চাষি, খামারি এমনকি পাটচাষি ও রেশমচাষিরা এই কার্ডের সুবিধা পাবেন। সরকার এর মধ্যে প্রায় ১২ লাখ কৃষকের এক হাজার ৫০ কোটি টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে।” 

এরপর কিশোরগঞ্জ-৬ এর সাংসদ প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম নিজে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
প্রভাবশালীদের দখলে জিয়া খাল, উদ্ধার করে খননের দাবি স্থানীয়দের
বগুড়ায় খাল পুনর্খনন: উদ্বৃত্ত পৌনে ২ কোটি টাকা ফেরত দিলো প্রশাসন
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?