কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩৫

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে ‘কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৬ নভেম্বর) খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিএসসিসির অঞ্চল-০৯ এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১.৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে এবং সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি নাগরিকদের কাছে দুটি বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। প্রথমত, সিটি করপোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন এবং কোনও গাফিলতি পরিলক্ষিত হলে আমাদের জানাবেন।

অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

দ্বিতীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনই এর কুফলও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় তিনি সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’