হাতিয়া ও ভোলা রুটে তিনটি নতুন লঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ২৩:১৯ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২৩:১৯

ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী নতুন তিনটা লঞ্চ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসি’র নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন তিনি। 

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ জানানো হয়েছে। 

ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি লঞ্চ চলাচল করবে। এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, “ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে। এ ব্যয় আমরা বহন করবো। মালামাল নিয়ে হয়রানির কোনও অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”

মন্ত্রী বলেন, “আজ যেই বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এর জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

/এসআই/এবিএম/
সম্পর্কিত
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক