শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘তাকে দেশে আসতে না করেছে কে? তার তো দেশেই থাকা উচিত ছিল, দেশে থেকে আইন ফেস করার কথা ছিল। পলাতক আসামিদের দেশে ফেরার হুংকারকে বিশেষভাবে দেখার কোনও সুযোগ নেই। এটা এমন কোনও জাতীয় গুরুত্ব বহন করে না। পলাতক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাদের বিরুদ্ধে যে সাজা রয়েছে, তা দেশে এসে মোকাবিলা করতে হবে।’

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ কর্মসূচির আয়োজন করেছে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, ‘যারা পালিয়ে গিয়েছেন, যারা পলাতক আসামি, যারা ওয়ান্টেড আসামি, তারা দেশে ফিরে আসুক—এটাই আইন চায়। তাদের যে সাজা আছে, সেই সাজা দেশে এসে ফেস করার যোগ্য।’

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের মুখে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ওই সরকারের ১৭ বছরের শাসনামলে অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা রয়েছে। এসব কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিচারের মুখোমুখি। ইতিমধ্যে অনেক মামলার রায় হয়েছে। যারা পালিয়ে গেছেন, তারা গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মুখে পালিয়েছেন। তাদের দল ও নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেগুলোর কিছু আদালতে বিচারাধীন। আবার কিছু মামলায় আদালত রায় দিয়েছেন। তারা আইনের ঊর্ধ্বে নন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়ন ঢেলে সাজাতে চায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের সড়কগুলো ১৮ ফুট প্রশস্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। জাতীয় মহাসড়কে দুই পাশে সার্ভিস লেনসহ চার লেন নির্মাণ করা হবে।’

মুন্সীগঞ্জের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘সড়ক যোগাযোগ ও সেতু, রেল এবং নৌপরিবহন—এই তিন মন্ত্রণালয়ের আওতায় জেলার যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এটি তারেক রহমান সরকারের অঙ্গীকার।’

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

/এএম/ 
সম্পর্কিত
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
সর্বশেষ খবর
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ
মিরপুরে প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ
১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ: তদন্তের নির্দেশ
১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, অভিভাবকদের ক্ষোভ: তদন্তের নির্দেশ
পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ, দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় সরকার
পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ, দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চায় সরকার
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’