ইরানে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন রাতে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৭:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৮:০১

যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশিরা আজ রাতে দেশে ফিরছেন। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে প্রায় ২০০ বাংলাদেশিকে নিয়ে বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আজারবাইজানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট পাঠানো হচ্ছে। প্রায় ২০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে।

ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত থাকবেন। 

সূত্রে জানায়, ইরান থেকে দুই শতাধিক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। জরুরি প্রত্যাবাসন পরিচালনা ও সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তা এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানের বাকুতে গিয়ে প্রত্যাবাসন সমন্বয় করেন। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হয়। বাকু’র বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য আজারবাইজানের অন অ্যারাইভাল ভিসার আবেদন করা হয়। ইরানে আজারবাইজানের দূতাবাস বন্ধ হয়ে যাওয়ায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সেখানকার আজারবাইজান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভিসার ব্যবস্থা করে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
এই মুহূর্তে ইরানে সেনা পাঠানোর প্রয়োজন নেই: ট্রাম্প
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম