সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৬, ১৩:১১আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৩:১১

সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ইউকে হোম অফিস। 

নতুন হার অনুযায়ী ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ৬ পাউন্ড বৃদ্ধি করে ১৩৫ পাউন্ড, ২ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বৃদ্ধি করে ৫০৬ পাউন্ড, ৫ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বৃদ্ধি করে ৯০৩ পাউন্ড, ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বৃদ্ধি করে ১ হাজার ১২৮ পাউন্ড করা হচ্ছে। 

এছাড়া একাডেমিক কাজে ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড হচ্ছে। একই হারে বাড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা। 

বিমানবন্দরে ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত দিয়ে ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। 

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি বাড়ছে ৪ পাউন্ড। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি পাচ্ছে ১৯৭ পাউন্ড। 

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে  ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে আবেদন ফি ২০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বৃদ্ধি পাচ্ছে ২১ পাউন্ড। 

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ভিসা ফি ৩৪ পাউন্ড বেড়ে ৫৫৮ পাউন্ড হচ্ছে। 

যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে  ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে। এছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম