সাত দিনের ছুটি শেষ, এবার কাজে ফেরার পালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৬, ১৫:০১আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৫:০১

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার শুরু হচ্ছে কর্মময় নগর-জীবন। কাল খুলছে সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়সহ সরকারি অফিস। একইসঙ্গে খুলছে ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালত।

পবিত্র ঈদুল ফিতরের আগে গত ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি। ২১ মার্চ দেশে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ইতোমধ্যেই রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। সদরঘাট লঞ্চটার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাসস্টেশনে রাজধানীতে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

উল্লেখ্য, ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজকের মধ্যে ঢাকায় পৌঁছাবেন এবং আগামিকাল কাজে যোগ দেবেন।

তবে যারা ২৪ ও ২৫ মার্চ নিজ নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি ও পরের দুদিন ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২৯ মার্চ কাজে যোগ দেবেন। এ ক্ষেত্রে তারা ঈদের ছুটি ভোগ করছেন টানা ১২ দিন।

উল্লেখ্য, স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ১৯ থেকে ২৩ মার্চ টানা পাঁচ দিন ছিল ঈদের ছুটি। মাঝখানে একদিন ১৮ মার্চ বুধবার ছিল অফিস খোলা। কিন্তু ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টানা সাত দিনের ছুটি নিশ্চিত করতে সরকার বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। পরে ৮ মার্চ নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ, ফেনীতে এটিএমেও মিলছে না টাকা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম