বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ১৭:৫১আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৯:০০

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার বিষয়ে কার্যপ্রণালি বিধি ও দীর্ঘদিনের রেওয়াজ মেনেই অধিবেশন পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এতে কারও অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। 

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সবাইকে সম্মান জানাতে চাই। মাননীয় বিরোধীদলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন। বিগত দিনে মাননীয় স্পিকার তাকে অনুরোধ করেছিলেন বিধি মোতাবেক নোটিশ দেওয়ার জন্য এবং সে অনুযায়ী আলোচনার সময় দেওয়ার কথাও জানিয়েছিলেন।” 

সরকারি দলের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ট্রেডিশন অনুসারে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরেই এ জাতীয় প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়। আপনি (ডেপুটি স্পিকার) সেই কথাটাই মাননীয় বিরোধীদলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কারও অধিকার ক্ষুণ্ণ হয়েছে।” 

ডেপুটি স্পিকারের এখতিয়ারের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দেবেন কি দেবেন না—সেটাও আপনার এখতিয়ার। তবে এটা সংসদ সদস্যদের একটি অধিকার। এরপরে যদি মাননীয় বিরোধীদলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তবে তার বিপক্ষে হয়তো আমাদেরও দু-চার কথা বলার থাকতে পারে, যা আমরা পয়েন্ট অব অর্ডার ফর্মুলেট করেই বলবো।” 

ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনায় বিধি অনুসরণের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি যেভাবে ‘অর্ডার অব দ্য ডে’ পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবেই যান, যাতে অন্য সদস্যদের অধিকারও রক্ষিত হয়।” 

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি