‘ক্রীড়াঙ্গনে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ১৮:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৮:১৪

২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ  হোসেনের এক সম্পুরক প্রশ্নের জবাবে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল। 

সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আপনারা সবাই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের সব স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনীতিকীকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে চলে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণমুক্ত রাজনীতিমুক্ত করার জন্য আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি।” 

প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “বিগত ২০০৮ সাল থেকে এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যাদের অবৈধ নিয়োগ হয়েছে, সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর সঙ্গে জড়িতদের আমরা জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময় যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে— বোর্ডের যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন সেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দুদকের মহাপরিচালকের প্রতি আহ্বান করবো— এ বিষয়ে কোনও তদন্ত, কোনও কিছু থাকলে তিনি আমাদেরকে অবগত করুন যাতে জাতির সামনে এগুলো উপস্থাপিত হয়।” 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী