গণভোট-জুলাই সনদে বিরোধী দলের নোটিশ, ৭১ বিধি শেষে আলোচনার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৮:১৬আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৮:১৬

জাতীয় সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছে বিরোধী দল। তবে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী নির্ধারিত অন্যান্য কার্যক্রম শেষ হওয়ার পর এ নোটিশের ওপর আলোচনা হবে বলে আশ্বাস দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

অধিবেশনের শুরুতে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সংসদের কার্যক্রমে তা প্রতিফলিত হয়নি। তাই অন্যান্য দৈনন্দিন কার্যক্রমের আগে বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর আলোচনা করার দাবি জানানো হয়।

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জবাবে বলেন, সংসদ সদস্যদের অধিকার নিশ্চিত করতে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধিতে নির্ধারিত সময় রয়েছে। এ সময় শেষ হলে নোটিশের ওপর আলোচনা করা যাবে। শুরুতেই ৭১ বিধি স্থগিত করলে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হবে।

তবে বিরোধীদলীয় নেতা জানান, ৬৪ বিধি অনুযায়ী ৭১ বিধির আগে নোটিশ উত্থাপন সম্ভব এবং সে অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে।

শেষে ডেপুটি স্পিকার স্মরণ করিয়ে দেন, ৭১ বিধি শেষ হওয়ার পর নোটিশটি আমলে নেওয়া হবে। এরপর তিনি সংসদে ৭১ বিধির কার্যক্রম শুরু করেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানান, জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলে তা সাংবিধানিক নিয়মের মধ্যে রাখা হবে।
 
/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী