ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৯:২৭আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৯:২৭

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক ছিল। কিছু স্থানে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও আগের বছরের তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।

জিপিএস বসানোর উদ্যোগ

মন্ত্রী জানান, গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপন করা হবে। এর মাধ্যমে আইন লঙ্ঘন ও ফিটনেসবিহীন যানবাহন সহজেই শনাক্ত করা যাবে।

হাইওয়ে পুলিশ আরও সক্রিয়

তিনি বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

ফেরিতে গাড়ি ওঠানোর নতুন নির্দেশনা

মন্ত্রী বলেন, ফেরিতে গাড়ি ওঠানোর আগে বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ব্যারিয়ার স্থাপনের কথাও ভাবা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোরভাবে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাক-লরি চলাচলে অনিয়ম

ঈদের আগে ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি মনে করেন, কিছু স্থানে যানজটের জন্য এটি একটি বড় কারণ।

হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না

মন্ত্রী জানান, ভবিষ্যতে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার রাখা যাবে না। এগুলো নির্ধারিত বাস স্ট্যান্ড বা গন্তব্যস্থলে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

/এসএনএস/আরকে/

/এসএনএস/
সম্পর্কিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: শেখ রবিউল আলম
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ