ভারত নিয়ে শামা ওবায়েদের নামে ছড়ানো ফটোকার্ডটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ১৬:২১ আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৬:২১

সোশ্যাল মিডিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে ছড়ানো কয়েকটি ফটোকার্ড ও তাতে উল্লিখিত বক্তব্যকে সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে প্রতিমন্ত্রীর বরাতে বলা হয়েছে— ‘ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মাননীয় প্রতিমন্ত্রী কখনোই, কোনও স্থানে এ ধরনের মন্তব্য করেননি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর প্রকৃত অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্বচ্ছ এবং জনস্বার্থমুখী। প্রকৃতপক্ষে প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে স্পষ্টভাবে বলেছেন, “বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। দেশের জনগণের স্বার্থ বজায় রেখে বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখেই সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে এবং বন্ধুত্ব বজায় রাখবে।”

এ ধরনের ভিত্তিহীন অপতথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য চাইলো সংসদীয় কমিটি
সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
সর্বশেষ খবর
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক