শোভাযাত্রার নাম পরিবর্তন অপ্রয়োজনীয়: সংস্কৃতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৯:১৫আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৯:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের শোভাযাত্রা বের হয়। এটির নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ করেছিল অন্তর্বর্তী সরকার। তবে, নাম পরিবর্তনের কোনও প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি এ বিতর্ককে অনর্থক বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, “মঙ্গল বা আনন্দ—নাম নিয়ে কোনও দ্বন্দ্বের প্রয়োজন নেই। শোভাযাত্রাটি আগে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই চলছিল এবং নাম পরিবর্তনে বিশেষ কোনও লাভ বা ক্ষতি নেই।”

উল্লেখ্য, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

মন্ত্রী জানান, যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং এ ধরনের বিতর্কের চেয়ে উৎসবের মূল চেতনাকেই গুরুত্ব দেওয়া উচিত।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন