জুন পর্যন্ত ১২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৬:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:২০

চলতি ২০২৬ সালের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন করবে সরকার। আর একই সময়ে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এ তথ্য দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পানি সম্পদমন্ত্রী বলেন, দেশের কৃষি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট ৩১৮ দশমিক ৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬-০৩-২০২৬ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন।

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমি অবগত করছি, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১২০৪ কিলোমিটার খাল খনন/পুনঃখনন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৬ সালের জুন পর্যন্ত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ) এর মাধ্যমে ১ হাজার ৫০০ কিলোমিচটার খাল পুনঃখনন/সংস্কার করা হবে।

মন্ত্রী জানান, পরবর্তী সময়ে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখনন করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন এবং চলমান প্রকল্পের আওতায় অবশিষ্ট খাল খনন/পুনঃখনন সম্পন্ন করবে।

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম