প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে দেশে আসতে পারে, সেই সুযোগ চেয়েছেন তারা। এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কাছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা। জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, তাই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান তারা।”

অর্থমন্ত্রী জানান, বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে আপনাদের নানা সংকটের কথা আমরা শুনে এসেছি। তাই আপনাদের মুখ থেকেই বিস্তারিত জানতে চাই। এ সময় তাদের কথাগুলোর নোট করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের আশ্বস্ত করেন, অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেকগুলো পেন্ডিং আছে। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমাধান করা হবে।

এ সময় ব্যবসায়ীরা মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালু করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, “ব্যাংক ঋণে সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।”  

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়। দেশের শীর্ষ ৯ ব্যবসায়ীর সঙ্গে তারেক রহমানের হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী