নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ২১:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২২:০৯

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

এদিকে, অনিয়ম বা অসদাচরণের অভিযোগ পেলে জেলা পরিষদ প্রশাসকদের প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরকার কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। দুর্নীতিবাজ ও মাফিয়া সিন্ডিকেট মুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রশাসনের প্রতিটি কার্যক্রমে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট করা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে জেলা পরিষদ প্রশাসকদের তাগিদ দেন।

এর আগে, গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২টি জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম