২০টি পাটকল লিজ দিতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৬, ২১:২১আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২১:২৯

সরকার ২০টি পাটকল লিজ দিতে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে। যার মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।”

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পাট শ্রমিক দলের আট দফা দাবি জানায়। এর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, “পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবিগুলো সামনে বিবেচনা করে দেখবো। বিগত সরকারের আমলে এই খাতে মনোযোগ দেওয়া হয়নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করবো।”

পাট শ্রমিক দলের আট দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া, পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ এবং মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা নেওয়া।

/এসআই/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম