৭১ ও ৭২-এর সংবিধান কারও কাছে পরাজয়ের গ্লানি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৬, ০০:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০০:৩৩

৭১ ও ৭২-এর সংবিধান কারও কাছে পরাজয়ের গ্লানি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘‘৭১ এবং ৭২ সংবিধান কেনও ভালো লাগে না আমরা বুঝি। ৭১ এ দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া—সবই এক কাতারে গাঁথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন বিজয় গাঁথা। তাই কারও কারও জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি।’’

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনা ‘‘জুলাই জাতীয় সনদ-২০২৫ ভবিষ্যতের পথরেখা- একটি রাজনৈতিক সমঝতার দলিল’ শীর্ষক প্রস্তাবের ওপর মুলতবি আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 

তিনি বলেন, সংবিধানের কোনও সংস্কার হয় না, বরং প্রয়োজনীয় পরিবর্তন বা সংযোজন সংশোধনীর মাধ্যমেই করতে হবে। সংসদই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সার্বভৌম স্থান।

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ফেরানোর ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন, যা বিগত ফ্যাসিস্ট সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্মূল বাতিল করে। আমরা এটি আবার পুনর্বহাল করতে চাই।’’ 

তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দলের আপত্তির কারণে বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সরকারের ম্যান্ডেট অনুযায়ী এটি পুনর্বহাল করা হবে।’

‘সংস্কার’ নয়, ‘সংশোধন’ হবে সংসদে
সংবিধানের সংস্কার বা পুনর্লিখন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সংবিধান রহিত হয়, স্থগিত হয় বা সংশোধিত হয়—কিন্তু সংস্কার হয় না। যারা বিদেশ থেকে সংস্কার প্রস্তাব আমদানি করেছেন, তাদের বলতে চাই- যা কিছুই পরিবর্তন হবে তা সংসদেই হবে। সংসদই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতা রাখে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এ সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ কমিটির প্রস্তাব
সালাহ উদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ কমিটির প্রস্তাব করে বলেন, ‘‘জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা যায়, তার পদ্ধতি নির্ধারণে সরকারি ও বিরোধী দল মিলে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে পারি। যেখানে স্বতন্ত্র সদস্যরাও থাকবেন। আলোচনার মাধ্যমেই জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের অভিপ্রায়কে সংবিধানে ধারণ করব।’’

স্বাধীনতার ঘোষণা ও তফশিল সংশোধন
ইতিহাস বিকৃতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তথাকথিত কিছু তফশিল যুক্ত করা হয়েছে, যা ইতিহাসের পরিপন্থী। ২৬ ও ২৭ মার্চ শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিশ্বস্বীকৃত। সংবিধানে যুক্ত করা মিথ্যা তফশিল ৫, ৬ ও ৭ বিলুপ্তির জন্য সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব রয়েছে এবং আমরাও এতে একমত।’’

এ সময় জুলাই বিপ্লবের শহীদের স্বপ্ন এবং গণঅভ্যুত্থানের আবেগকে সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান জানান।

উচ্চকক্ষ ও গণভোট বিতর্ক
উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে তিনি জানান, ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তনের বিষয়ে তারা ম্যান্ডেট পেয়েছেন। গণভোট নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, গণভোটের মাধ্যমে যে সব প্রশ্ন জনগণের সামনে আনা হয়েছে, তার অনেক কিছুই জুলাই সনদের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অনেক জায়গায় গোজামিল দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা ও সচিবালয়
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিচার বিভাগের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, কিন্তু সুপারিনিটি চাই না। সার্বভৌম একটাই—সেটা হলো জনগণ এবং এ সংসদ। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগে আমরা শক্তিশালী আইন প্রণয়ন করব, যাতে আর কোনোদিন ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারক হিসেবে দেখতে না হয়।”

 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম