ভোটার তালিকা সংশোধনসহ ৭ বিল সংসদে পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৬, ২১:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২১:০৮

নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়িয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল’ ও ‘ভোটার তালিকা (সংশোধন) বিল’সহ সাতটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

আজ অধ্যাদেশের ১০টি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জহামান। আর কৃষি ভূমি সুরক্ষা আইনের বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর মধ্যে সাতটি পাস হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রুপান্তরের জন্য বিল আকারে উত্থাপনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি নির্ধারণ করে রিপোর্ট দেয় গত ২ এপ্রিল। এই ৯৮টি অধ্যাদেশের মধ্যে ১০টি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি জাতীয় সংসদে পাস হয়। আর বাকি তিনটি বিল আলোচনায় রাখা হয়েছে। এছাড়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন আইনের বিল যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিতে পাঠানো হয়।

জাতীয় সংসদে পাস হওয়া আইনের বিলগুলো হচ্ছে—ভোটার তালিকা (সংশোধন) আইন- ২০২৬, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (আমেনমেন্ট) অ্যাক্ট-২০২৬, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন-২০২৬, নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং বাংলাদেশ ল অফিসার্স (এমনমেন্ট) অ্যাক্ট-২০২৬। 

আপত্তি থাকায় জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনপ্রচলন) আইন-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২(রহিতকরণ) আইন-২০২৬ আলোচনার জন্য রাখা হয়। সংসদের বিশেষ কমিটিতে আলোচনা শেষে এই বিলগুলোর পাস করার জন্য আবার উত্থাপন করা হবে।

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম