‘দায়মুক্ত করতে জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:১০

জামায়াত নেতাদের দায়মুক্ত করতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, “এর মাধ্যমে জামায়াত নেতাদের সম্মানিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী।”

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।   

সংসদে থাকা জামায়াত নেতাদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, “বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। আপনাদের দায়মুক্ত করার জন্য জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করে জাতির কাছে যে সম্মানিত করেছেন, সে কথা তো আপনারা বলেন না। আপনাদের যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাসটি, সেটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।”

প্রতিমন্ত্রী বলেন, “আজকে এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই—আপনি (স্পিকার) ওই চেয়ারে বসে আছেন মানে ১৯৭১ বসে আছে। আপনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। কিন্তু, আপনি ১৯৭১ সালকে রিপ্রেজেন্ট করছেন। এই মহান সংসদে দাঁড়িয়ে এই ক্রেডিট বিএনপির। এই কারণেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রেখেছেন।”

তিনি বলেন, “আমাদের আনন্দের বিষয় বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে আছেন। জয়নাল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা। আজকে গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনও সুযোগ নাই।

“আজকে আমরা যেমন ৭১-কে ধারণ করি, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনকে ধারণ করি। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছেন। আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের, বকুলসহ অনেকের কথা বলতে পারি আজকে।”

বিরোধী দলের উদ্দেশে মীর শাহে আলম বলেন, “তাদের নাম কিন্তু ইতিহাসের আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন, যারা তিনটি আন্দোলনকে ধারণ করে এবং তিনটি আন্দোলনের ট্রফি তাদের ঘরে ১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট। আজকে যদি আওয়ামী লীগের কথা বলি—আওয়ামী লীগ ৭১ বলতে পারবে, ৯০ বলতে পারবে, জুলাই-আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই-আগস্ট বলতে পারবেন, কিন্তু ৭১ এবং ৯০-এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি, যাদের ঘরে তিনটি ট্রফি রয়েছে।”

/এসএমএ/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের