মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীমন্ত্রীর বৈঠক, তারেক রহমানের চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। 

আনোয়ার ইব্রাহিম বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি গণতন্ত্রের জন্য দেশের দীর্ঘদিনের সংগ্রাম এবং এর অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।

উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শুভেচ্ছা তার পক্ষ থেকে জ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

বৈঠকে উভয় পক্ষই শ্রমিক সম্পর্কের বিষয়ে যথাযথ আলোচনা করে। শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হয়। উভয় পক্ষই পরস্পরের জন্য অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। 

এছাড়াও, শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শিক্ষক বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগ আরও গভীর করতে শিক্ষামূলক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

আনোয়ার ইব্রাহিম পারস্পরিক সুবিধাজনক সময়ে তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

/এসও/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান