সংসদে আখতারের বলা ‘মানিক চোরা’ এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ২৩:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:০৫

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্যের দু’টি শব্দ এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, উত্থাপনের পর এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘মানিক চোরা’ নামে অবহিত করে বক্তব্য রাখেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অবমাননাকর শব্দ দু’টি এক্সপাঞ্জ (বাতিল) ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব  ও সংসদ সদস্য আখতার হোসেন বিলের বিরোধিতা বক্তব্যকালে ‘মানিক চোরা’র মত বিচারপতি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন।

বিল পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে বলেন, “এক সাবেক বিচারক সম্পর্কে বিরোধী সদস্যের ব্যবহৃত কিছু অবমাননাকর শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।”

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন ও পাসের জন্য প্রস্তাব করেন।

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম