নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অ্যান্টি-পার্সোনেল মাইন ও বিস্ফোরক উদ্ধার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৬, ২৩:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২৩:৫৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার টারগুপাড়া ও বাইশফাঁড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যান্টি-পার্সোনেল মাইন, আইইডি এবং দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামু সেক্টরের ১১ বিজিবি ও ৩৪ বিজিবি পৃথক এই অভিযান দুটি পরিচালনা করে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, গত ৯ এপ্রিল দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫৩ ও ৫৪ নম্বর পিলারের মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা কয়েকটি ব্যাগ ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ০৫টি অ্যান্টি-পার্সোনেল মাইন, ০৫টি সম্ভাব্য আইইডি (বিস্ফোরক ডিভাইস), ০১টি মেটাল ডিটেক্টর, ০১টি সোলার প্যানেল, মোবাইল ফোন এবং শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মাইন ও আইইডিগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে ডাকার জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

এই ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইইডি ও মাইন স্থাপনের ঝুঁকি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একই দিনে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৩৭/২-এস সংলগ্ন আমবাগান এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ০৩ কেজি দাহ্য পাউডার, ০৩ কেজি মেপোক্স (মিথাইল ইথাইল কিটোন পারক্সাইড), ০৩ রোল নাইলন কাপড় এবং ০৩ লিটার দাহ্য রাসায়নিক তরল উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব রাসায়নিক পদার্থ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর কার্যক্রম চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম