মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নিতে এসে প্রবাসীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৮:১৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:১৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে এসে অরুণ (৪৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

নিহত অরুণ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আজ বেলা আনুমানিক ১১টার দিকে ট্রাভেল পারমিট নিতে সস্ত্রীক আসেন অরুণ। অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার ট্রাভেল পারমিট ইস্যু করার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্স আসলে সেখানে থাকা প্যারামেডিক নার্স তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি স্থানীয় পুলিশকে জানানো হলে তারা দ্রুত সেখানে আসেন। প্রয়োজনীয় প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি অরুণের মাইল্ড স্ট্রোক হয়েছিল। তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন।

বাংলাদেশ হাইকমিশন নিহতের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে কমিশন থেকে জানানো হয়।

/এসও/এবিএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের