বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা সহজ করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৬, ১৯:৫০আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৫০

বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছে ঢাকা। সোমবার (১৩ এপ্রিল) জাকার্তায় হওয়া বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সরকারের মধ্যে পররাষ্ট্র দফতরের দ্বিতীয় রাউন্ডের পরামর্শ (এফওসি) সভায় এই অনুরোধ জানানো হয়। 

সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ইন্দোনেশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় ও আফ্রিকান বিষয়ক মহাপরিচালক ড. সান্তো দারমোসুমার্তো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হওয়া সভায় বাংলাদেশ ইন্দোনেশিয়াকে বৃহত্তর গতিশীলতা ও বিনিময় এবং সরাসরি ফ্লাইট স্থাপনের সুবিধার্থে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানানো হয়।

সভায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি, নিরাপত্তা, যোগাযোগ, পর্যটন, মৎস্যচাষ, সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, হসপিটালিটি, পর্যটন, আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, চামড়া এবং ফুটওয়্যারের মতো উচ্চ সম্ভাবনাময় খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকে আমন্ত্রণ জানায়। উভয় পক্ষই বাণিজ্য সহজীকরণ ব্যবস্থাকে আরও জোরদার করতে ও বাণিজ্য আলোচনা কমিটি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠী গঠনের কাজ ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া আঞ্চলিক সহযোগিতা জোরদারে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং তাদের টেকসই জীবিকা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন চেয়েছে। পাশাপাশি বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছে।

/এসও/এবিএম/ 
সম্পর্কিত
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান