ইউরোপসহ ৭ বিকল্প শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৩:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৪:১৭

মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় শ্রমবাজারেও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

নরসিংদী-৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি জানান, এর বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোকে শ্রমবাজার অনুসন্ধান করে বাংলাদেশি কর্মীর পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশের বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় লবিস্ট, বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হবে। 

প্রধানমন্ত্রী বলেন, শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে মালয়েশিয়ার বাজার পুনরায় উন্মুক্ত করতে আলোচনা চলছে। একই সঙ্গে থাইল্যান্ডে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাপানে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকায় দেশটিতে কর্মী পাঠানোর হার বাড়াতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৪১ জন ভাষা প্রশিক্ষক নিয়োগ দিয়েছে সরকার।

 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি