আন্তর্জাতিক খেতাব ফিরে পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর, চালু কয়েক মাসের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৪:২৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৪:২৪

এক মাসও টিকতে পারেনি কক্সবাজার বিমাবন্দরের ‘আন্তর্জাতিক’ খেতাব। আন্তর্জাতিক খেতাব পাওয়ার ১২ দিনের মাথায় সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরটিকে ফের আন্তর্জাতিক খেতাব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। আর আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে সময় লাগবে কয়েক মাস। বিষয়টি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। 

কক্সবাজার-৪ আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়ম-নীতি ও উপযুক্ততা যাচাই করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ওরগানাইজেশনের সদনপত্র নেওয়া হয়েছে। বিমানবন্দরের পূর্ণলোডে সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিত করাসহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট হতে ১০ হাজার ৭০০ ফুটে বর্ধিত করা হয়েছে।”

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তন বিশিষ্ট নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “অপারেশনাল সুবিধাদিসহ টেস্টিং, কমিশনিং করে পুরোদমে চালু করতে কয়েক মাস সময় লাগবে।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
বন্ধ থাকা ৮ বিমানবন্দর চালুর উদ্যোগ সরকারের
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম