সময়ের কপালে তিনি লিখে দিলেন, ‘উই হ্যাভ এ প্ল্যান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৯

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম থাকায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম তাকে ধন্যবাদ জানিয়ে একটি কবিতা পড়েন। সেখানে উল্লেখ করেন, সময়ের কপালে তিনি লিখে দিলেন, ‘উই হ্যাভ এ প্ল্যান’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশে আমি একটি ছোট্ট কবিতা পড়তে চাই। আমার কবিতাটি কাইন্ডলি শুনবেন আপনারা।

‘তিনি আসার আগে দেশটা যেন ভাজ করা মানচিত্র ছিল। নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল। কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনও হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ। বললেন, উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি করা নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন। দরজাগুলো নিজেই খুলে গেছে এখন দূর থেকে দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রঙ দেখা যায়। বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ববাণী শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ববাণী অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা আশা জাগিয়ে তোলা।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
কোন বিপদের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী 
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম