হজযাত্রীদের প্রতি দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান প্রধানমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬

দেশ ও দেশের মানুষের জন্য পবিত্র মক্কায় গিয়ে বিশেষ দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হজযাত্রীদের সমস্যা নিরসনে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। 

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান। এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পরে তিনি বিমানের ভেতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তারা যাতে সহি-সালামতে সৌদি আরব পৌঁছাতে পারেন, সেজন্য দোয়া করেন। 

প্রধানমন্ত্রী বলেন, “এ বছর টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে। আমাদের চেষ্টা থাকবে আগামী বছর হজের খরচ আরও কমানোর।” 

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন এবং তাদের কাছে আবারও দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া চান। 

এ বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস অংশ নিচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত ঢাকা থেকে হজযাত্রীদের নিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের