আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববতী সরকারের সময় হওয়া চুক্তির সব শর্তে সরকার একমত নাও হতে পারে। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া।

বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমরা একটি নিয়মিত গণতান্ত্রিক সরকার। শুধু তাদের সিদ্ধান্তে সব কিছু হবে না। আমাদেরও সিদ্ধান্ত আছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

জ্বালানি তেলের মূল্য বিষয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।

মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বিশ্বের সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী।

শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি।

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
তিন দেশ থেকে দেড় লাখ মেট্রিক টন সার কিনবে সরকার
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশ ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!