আমার গাড়ি রং সাইডে গেলে আমাকেও ধরবেন: ওবায়দুল কাদের

ওমর ফারুক
০৮ এপ্রিল ২০১৬, ০২:০১আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৩:৪১

যানজটের সময় দ্রুত যাওয়ার জন্য প্রায়ই নগরীর প্রধান সড়কে উল্টোপথে চলেন অনেকে। এদের মধ্যে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিকরাও রয়েছেন। অত্যন্ত প্রভা ওবায়দুল কাদের বশালী বলে এদের কখনও বাধা দেন না ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। অনেকটা দেখেও না দেখার ভান করেন তারা। এবার এই প্রভাবশালীদের ধরতে নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রসঙ্গটি উঠলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, সড়কের রং সাইড দিয়ে যাওয়ার জন্য এ পর্যন্ত কোনও প্রভাবশালী বা ল’ মেকারকে (আইন প্রণেতা) ধরতে দেখিনি। আপনারা ধরছেন না কেন?
ওবায়দুল কাদের আরও বলেন, আমার গাড়ি রং সাইডে গেলে আমাকেও ধরবেন। আইন প্রণেতারা আইন ভঙ্গ করলে তাদেরও ধরতে হবে।
মন্ত্রী বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে কত টাকা জরিমানা আর কতো গাড়ি ডাম্পিং করা হলো মানুষ সেটা দেখবে না। দেখবে এর ফলাফল কি হলো, ভোগান্তি কমলো কি-না। আমি এর রেজাল্ট চাই।
রাস্তায় অরাজকতা কমাতে ডাম্পিং, মামলা আর ভ্রাম্যমাণ আদালতসহ যে ধরনের অভিযান করলে দশটি জায়গায় অপরাধ কমবে সে ধরনের অভিযান চালাতে নির্দেশ দেন মন্ত্রী।
/ওএফ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম