ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুরের সাক্ষাৎ

‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ পার করাতে অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১২:২৮আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্কে আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত সাক্ষাতে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলের উদ্ভূত পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলী নিয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষকে সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে নিরাপদে যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট দফতরকে কাজে লাগানোর জন্য ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। ড. খলিলুর রহমান বলেন, “আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম যখন ইরান বাংলাদেশকে ছয়টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল যাদের জাহাজ হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি পাবে।”

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি অনুসরণ করেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠক করেন এবং বাংলার জয়যাত্রার পাশাপাশি অপরিশোধিত তেল বহনকারী বাংলাদেশগামী আরেকটি জাহাজের নিরাপদ যাত্রার সুবিধার্থে অনুরোধ করেন। প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বর্তমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরে ১৩ তম সংসদের অধিবেশনের উদ্বোধনী দিনে শোক প্রস্তাব গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তিন শর্ত ইরানের  
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
সর্বশেষ খবর
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার