নাজিমুদ্দিন হত্যায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৬, ১৫:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৫:১৯

নাজিমুদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
ঢাকার মার্কিন দূতাবাস থেকে শুক্রবার (৮ এপ্রিল) পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে চরমপন্থার বিরুদ্ধে কথা বলার জন্য আইনের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা সামাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইরত বাংলাদেশের জনগণের প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘নাজিমুদ্দিন জানতেন এবং বাংলাদেশের ইতিহাসও একথা প্রমাণ করে যে এদেশে স্বাধীনতার ঐতিহ্যকে পরাজিত করা যায় না। তাই এই নির্মম হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করা বাংলাদেশি জনগণের পাশে আমরা আছি এবং বাকস্বাধীনতা রক্ষায় একটি সহনশীল ও অংশগ্রহণমূলক সমাজে আমাদের সমর্থন রয়েছে। সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থাবিরোধী লড়াই এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।’
গত বুধবার সূত্রাপুরের একরামপুর মোড়ে নাজিমুদ্দিন সামাদকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ।
/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম