জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি, মেয়াদ ৩০ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৬, ২০:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২০:২৪

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের কমিটি জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিন রবিবার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনিুষ্ঠিত অধিবেশনের কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, “সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেবে। সরকার ও বিরোধীদল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।”

এর আগে, গত ২৩ এপ্রিল ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্য রাখা হয়েছে। তারা হলেন, জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফউদ্দিন (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩)।

কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।

কমিটিতে থাকা বিরোধী দলের পাঁচ সদস্য হলেন, সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত