আওয়ামী আমলে ইভিএম মেশিন কেনা প্রকল্পের অডিটে আপত্তি এসেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৭

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দেড় লাখ ইভিএম মেশিন কেনা প্রকল্পের অডিটে আপত্তি এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধম অধিবেশনের ২২তম দিন সোমবার (২৭ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্নে জানতে চান, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে নির্বাচন কমিশন বিরোধীদলগুলোর বিরোধিতা উপেক্ষা করে কোটি কোটি টাকা অপচয় করে নষ্ট ইভিএম মেশিন ক্রয় করে জনগণের ট্যাক্সের অর্থ অপচয় করেন। সরকার এই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে কিনা?”

জবাবে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশন সচিবালয়ের আওতায় দেড় লাখ ইভিএম কেনার জন্য তিন লাখ ৮২ হাজার ৫৩৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২৪ মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ইভিএমগুলো অর্পিত ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ক্রয় করা হয়। প্রকল্পটি গত জুন ২০২৪ সালে সমাপ্ত হয়েছে এবং প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) গত ১৩ মে ২০২৫ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠানো হয়। তবে, অদ্যাবধি মূল্যায়ন প্রতিবেদন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “ইভিএম প্রকল্পে অডিট অধিদফতর থেকে বিভিন্ন অডিট আপত্তি উত্থাপিত হয়েছে, যা এখনও নিষ্পত্তি হয়নি। প্রকল্পটির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অধীন তদন্ত চলমান রয়েছে।”

মন্ত্রী বলেন, “২০২৫ সালের ১০ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের অষ্টম সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনও নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ইভিএমগুলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) বিভিন্ন গোডাউন ও নির্বাচন কমিশন সচিবালয়ের বেইজমেন্টে সংরক্ষিত রয়েছে।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন