ফ্যামিলি কার্ড প্রকল্পে ভুল সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৭:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৭:১৪

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল ) ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, “ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রাধিকার পাবে। প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোট খাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না। পাইলট কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয় বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনও বাধা হবে না উল্লেখ করে তিনি বলেন, “যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে।”

/এসআই/এবিএম/
সম্পর্কিত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
জিডিপির ২-৩ শতাংশে সৃজনশীল অর্থনীতির অবদান চান অর্থমন্ত্রী
অডিট-ভীতি দূর করতে কর ব্যবস্থা সহজ হচ্ছে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ