খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৬, ১৩:০৬আপডেট : ০৬ মে ২০২৬, ১৩:০৬

খেলার মাঠে আর মেলার অনুমতি না দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলা জেলা প্রশাসকদের সম্মেলন শেষদিন বুধবার (৬ মে) এই নির্দেশনা দেওয়া হয়। ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, “বিগত সময়ে দেখেছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় খেলার মাঠে মেলার জন্য পারমিশন দিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনও মেলা উদযাপন করার জন্য পারমিশন দেওয়া হয়নি। ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দেবো না। এমনকি, কোনও মাঠ বরাদ্দ না দিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।”

দুই সিটি করপোরেশন খেলার মাঠে হকার পুনর্বাসনের কথা বলেছে এমন প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, “দুই সিটি করপোরেশন, আমাদের তিনজন মন্ত্রীসহ আমাদের সচিবরা কিন্তু আমরা এরইমধ্যে মাঠগুলো পরিদর্শন করেছি। যেগুলো খেলার উপযোগী সেগুলোতে নিশ্চয়ই তারা হকার পুনর্বাসন করবেন না। সে বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করবো।”

সারাদেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের মাধ্যমে সচল করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “যাতে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার চেষ্টা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।”

নতুন কুড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আশা করছি, এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয়বার নতুন করে স্পোর্টস শুরু করবো। এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো।”

/এসআই/এবিএম/
সম্পর্কিত
আন্তর্জাতিক মানের বহুতল ভবন করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার আশা
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই