জি-৭ আউটরিচ মিটিংয়ে শেখ হাসিনাকে জাপানের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ০৯:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৯:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ দেশগুলোর আউটরিচ মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জাপান। আগামী মাসে জাপানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আউটরিচ মিটিংয়ে যোগ দেওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
প্রেস সচিব জানান, বাংলাদেশ, লাও পিডিআর (লাওস), ভিয়েতনাম, ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও চাদ জি-৭ আউটরিচ মিটিংয়ে যোগ দেবে।
জাপানের জিজি প্রেস সূত্রে জানা যায়, জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এই আউটরিচ মিটিংয়ে বাংলাদেশসহ ৭টি উন্নয়নশীল দেশের নেতারা উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন। উন্নয়নশীল এই ৭ দেশের নেতারা জি-৭ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা করবে। ২৬ ও ২৭ মে জি-৭ দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্লথ অর্থনীতি, সন্ত্রাসবাদ, মানবিক সংকট ও চলমান সংঘাত নিয়ে আলোচনা করবে।
এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফ’র প্রেসিডেন্টরাও বৈঠকে যোগ দেবেন। সূত্র: বাসস।
/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম