১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৬, ২২:১২ আপডেট : ১২ মে ২০২৬, ২২:১২

আগামী ১ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক-মন্ত্রী নিতাই রায় চৌধুরী।  মঙ্গলবার (১২ মে) দুপুরে গণভবনে অবস্থিত এই স্মৃতি জাদুঘরটি সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। 

মন্ত্রী বলেন, “জাদুঘর উদ্বোধনের সময় নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত সময়ে তাকে দিয়েই এই ঐতিহাসিক জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জুলাই মাসের শেষের দিকে অথবা ১ আগস্ট আমরা এই জাদুঘর উন্মুক্ত করবো।” 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সরকারি বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। মঙ্গলবার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি
সর্বশেষ খবর
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট