গ্রিসের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৯:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:২৭

গ্রিসের শ্রম, সামাজিক বীমা এবং সামাজিক ঐক্য বিষয়ক মন্ত্রী জর্ত্ত কার্তুগালসের সঙ্গে বৈঠক করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীমউদ্দিন। শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ এবং গ্রিসের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র উন্মোচনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলা হয়। পাশাপাশি গ্রিস ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে গ্রিসের মন্ত্রীকে অবহিত করেন। গ্রিসের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই সম্পর্ক আরও জোরদার করার উপর গুরত্ব দেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জসীমউদ্দিন গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবসর গ্রহণের পর পেনশন জটিলতার কথা মন্ত্রীকে জানান। শ্রমমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে এ সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, উভয়পক্ষ শ্রম বিষয়ে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

/এমও/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম