যুদ্ধাপরাধীদের মতো ব্লগার হত্যাকারীদেরও বিচার করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ০৮:৫৪আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৯:০২

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

যুদ্ধাপরাধীদের মতো ব্লগার হত্যাকারীদের বিচারও নিশ্চিত করবে সরকার। এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার পাবনায় সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন উপলক্ষে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ৪র্থ দিনের আলোচনা সভায় তিনি একথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল চলছে।

পাবনার জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক রেখা রানী বালার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেন, অভিনেত্রী সুজাতা আজিম, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোর্শেদসহ অনেকে।

তথ্যমন্ত্রী বলেন, পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটিকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। সরকার একদিকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার করছে তেমনি অন্যদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিল্প সাহিত্য সংস্কৃতিকে সঠিক পথে চর্চা করার চেতনা বেগবান করছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম