নিজামীর রিভিউ আবেদনের পরবর্তী শুনানি ৩ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ০৯:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ০৯:৪৯

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী

আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় পুনর্বিবেচনার জন্য মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির দিন ৩ মে ধার্য করেছেন।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশ দিয়েছেন। বেঞ্চের অন্যদের মধ্যে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত রবিবার জামায়াতে ইসলামীর আমির নিজামীর অন্যতম আইনজীবী এস এম শাহজাহান ওই রিভিউ আবেদন শুনানির জন্য ছয় সপ্তাহ সময় চাইলে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ আবেদন গ্রহণ করে শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

নিজামীর রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৩০ মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর আগে রিভিউ আবেদন দায়ের করার পর নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন জানান, ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে তারা মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে খালাস চেয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর আপিলের শুনানি শেষে চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে ফাঁসির রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম