শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৭:৪০ আপডেট : ২৩ মে ২০২৬, ১৭:৪০

শিশু ধর্ষণের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ আছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘এই জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরও কঠোর ও কার্যকর আইন প্রণয়ন সম্ভব হবে, যাতে শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করা যায়।’

শনিবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গোটা জাতি স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’

রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন।

গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার ইতিবাচক হলেও সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়মকানুনের আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সম্প্রতি হামলার ঘটনায় থানায় মামলা নিতে বিলম্বের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমে দেখেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাননি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদর দফতরে সংযুক্ত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী