ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০২৬, ১৬:৪৩আপডেট : ২৯ মে ২০২৬, ১৬:৪৩

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। আজ শুক্রবার (২৯ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রাবণের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। 

সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আজ শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ ইসলাম। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে মোহাম্মদ শ্রাবণ গত ১০ বছর ধরে বাগদাদে বসবাস ও কাজ করছিলেন।

গত ২৭ মে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৮৪৩ ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে যাত্রাবিরতির পর তা ঢাকায় এসে পৌঁছেছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান