হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুন ২০২৬, ১১:৩৫আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:৩৫

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ২১ হাজার ৩৪৩ জন হাজি। একই সময়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। মঙ্গলবার (২ জুন) পর্যন্ত এই তথ্য জানায় হজ সংক্রান্ত ‍বুলেটিন। 

বুলেটিন সূত্র জানায়, দেশে প্রত্যাবর্তনকারী সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ২ হাজার ৫০০ জন। বেসরকারি মাধ্যমের হাজির সংখ্যা ১৮ হাজার ৮৪৩ জন। 

এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ২৩৭ জন হাজি। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৭ হাজার ৩৫৫ জন হাজি। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৭,৭০০ জন হাজি। অন্যান্য এয়ারলাইন্স এর মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৫১ জন হাজি। 

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৫২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি। সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি। 

বুলেটিন সূত্র আরও জানায়, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৫৪ হাজার ২৯৮টি। সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সেবা সংখ্যা ২৪ হাজার ৮০০টি।  

সৌদি আরবে এখন পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে পুরুষ ২৯ জন, মহিলা ১৫ জন।  মক্কায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩৪ ও  মদিনায় ১০ জন। 

সৌদি আরবে স্থানীয় হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত সর্বমোট হাজির সংখ্যা ২৪৯ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থানের স্থানীয় হাসপাতালে ভর্তিকৃত হাজির সংখ্যা মোট ৩২ জন। হেরা জেনারেল হসপিটাল ৩ জন, কিং ফয়সাল হসপিটাল ২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া) ৭ জন, আন-নুর হাসপাতাল ৬ জন, কিং আব্দুল আজিজ হাসপাতাল (জাহের) ৪ জন, মক্কা মেডিক্যাল হসপিটাল ৩ জন, কিং আব্দুল্লাহ হসপিটাল ২ জন, সৌদি জার্মান হসপিটাল ২ জন, কেয়ার মেডিক্যাল হসপিটাল ৩ জন।

একনজরে হজ ২০২৬-এর কার্যক্রম  

এই বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২১ মে। সরকারি হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫, বেসরকারি হজযাত্রীর কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
৯৮ হাজারে হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার, বিকালে প্যাকেজ ঘোষণা
বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা 
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত