১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ১৮:৩৫আপডেট : ০৫ জুন ২০২৬, ১৯:৩১

দুই দিনের সফরে আগামী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন। 

শুক্রবার (৫ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী ১৪ জুন বেলা ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত করবেন।  

পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। 

বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে তিনি কক্সবাজারে রাতযাপন করবেন এবং পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। 

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এনসিপির ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট
এনসিপির ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক হামলার দাবি ইরানের
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক হামলার দাবি ইরানের
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী  
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী  
ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ
ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ
ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান