প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেফতার দুই আসামি রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ১৭:০৫আপডেট : ০৫ জুন ২০২৬, ১৭:০৫

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার চুরি হওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেফতার রঞ্জন চন্দ্র (২৬) এবং রিজাকুল ইসলামের (৩২) পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

শুক্রবার (৫ জুন) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই রিমান্ডের আদেশ দেন।  

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।  

এর আগে আসামিদের আদালতে হাজির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) উপপরিদর্শক এনজামুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

সিটিটিসি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত এই স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এই ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সিটিটিসি সূত্রে আর জানা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন যে, শুক্রবার (২২ মে) সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন এবং পরে সোমবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট আট কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান পরিচালনা করে একুশে হল-সংলগ্ন ভাঙারি দোকান থেকে রিজাকুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকায় অবস্থিত একটি ভাঙারি গুদামে অভিযান পরিচালনা করে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।  

সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সাথে একটি সঙ্ঘবদ্ধ চক্র জড়িত আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

/এআই /এসটি/ 
সম্পর্কিত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
প্রীতি উড়ানের মৃত্যু: আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বশেষ খবর
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
রোদ-গরমের শহরে স্বস্তির বার্তা হয়ে এলো বৃষ্টি
রোদ-গরমের শহরে স্বস্তির বার্তা হয়ে এলো বৃষ্টি
সর্বাধিক পঠিত
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান