প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের যা নিয়ে আলোচনা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুন ২০২৬, ১৮:২৩আপডেট : ০৬ জুন ২০২৬, ১৮:২৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (৬ জুন) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনদিনের সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি এ সাক্ষাৎ করেন।

বৈঠকে মন্ত্রী ফিদান তার দেশের রাষ্ট্রপতি রেসেপ তায়িপ এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। তিনি জানান, তার সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে উন্নীত করার প্রথম ধাপের কৌশলগত স্তর।

আলোচনায় দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়। পাশাপাশি পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা জোরদারে চারটি যৌথ বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে একটি যৌথ সমন্বয় কাঠামো গঠনের বিষয়েও মতবিনিময় করা হয়। এতে উভয় দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিনিয়োগ, যৌথ উত্পাদন এবং সহযোগিতা এবং আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়গুলো প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং প্রেসিডেন্ট এরদোগানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক